গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময়

মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-06-2026 10:31:03 am

মায়ানমারের শান রাজ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে বিস্ফোরকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ। নিহতদের ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।


রবিবার (৩১ মে) বিস্ফোরণের কিছুক্ষণ পরই গ্রামটির আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।


সূত্র জানায়, চীন সীমান্তের কাছে শান রাজ্যের নামখান শহরতলীর কাউংতুপ গ্রামে এই বিস্ফোরণ ঘটে। গ্রামটি বর্তমানে মায়ানমারের সামরিক জান্তার সঙ্গে লড়াইয়ে লিপ্ত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) নিয়ন্ত্রণে রয়েছে। 


গোষ্ঠীটি জানায়, খনি ও খননকাজে ব্যবহারের জন্য মজুত করে রাখা বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ ঘটেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে মানুষের সন্ধান করছে। স্থানীয় অধিবাসীরা বিস্ফোরণের পর বিশাল ধ্বংসযজ্ঞ ও বিস্ফোরণ নিয়ে বিভ্রান্তি দেখা দেওয়ার কথা জানিয়েছে। 


সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, তিনি প্রথমে ভেবেছিলেন বিমান থেকে বোমা হামলায় এই বিস্ফোরণ ঘটেছে। পোস্টে ওই ব্যক্তি জানান, নিহতদের মধ্যে শিশু রয়েছে এবং শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে পুরো এলাকাতেই ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও খবর