বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের

বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

ছবি সংগৃহীত।


বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাই মদসহ আটক দুই মাদক কারবারিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার (১ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০০গ্রাম গাঁজা ও ১লিটার চোলাই মদসহ তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানার আদেশ প্রদাণ করেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার নিমাইদীঘি গ্রামের বাবলু ইসলামের ছেলে রায়হান হোসেন (৩২) ও পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শসি গ্রামের বছির উদ্দীনের ছেলে মামুন ইসলাম (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, সোমবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত দুই জন মাদক কারবারিকে ১০০গ্রাম গাঁজা ও ১লিটার চোলাই মদসহ আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি রায়হানকে ১২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা ও মামুন ইসলামকে ১ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। পরে জব্দ করা মাদক ঘটনাস্থলেই ধ্বংস করেন।

Tag
আরও খবর





deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৯ ঘন্টা ৯ মিনিট আগে