যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার

ইত্যাদি এবার প্রকৃতি আর প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে - প্রচার ৫ জুন শুক্রবার


‎পলাশ প্রতিনিধি, নরসিংদী



‎                   দেশের ইতিহাস, ঐতিহ্য ও শিকড়ের গল্প তুলে ধরার ধারাবাহিকতায় এবার নরসিংদী জেলায় আয়োজন করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। প্রকৃতি, প্রত্নতত্ত্ব, লোকজ ঐতিহ্য ও জনজীবনের বৈচিত্র্যে সমৃদ্ধ এই জেলাকে ঘিরেই সাজানো হয়েছে এবারের আয়োজন।


‎                          নব্বইয়ের দশক থেকেই স্টুডিওর গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে ‘ইত্যাদি’র আয়োজন করে আসছেন এর কর্ণধার মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত। অনুষ্ঠানটি কখনোই কোনো ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান, পার্ক, রিসোর্ট বা সাধারণ খোলা মাঠে ধারণ করা হয় না। বরং প্রতিটি পর্বের স্থান নির্বাচনে গুরুত্ব পায় ওই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও জনগুরুত্বপূর্ণ দিকগুলো। সেই ধারাবাহিকতায় এবার বেছে নেওয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদীকে।


‎                  এবারের মঞ্চ নির্মাণ করা হয় রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে। অনুষ্ঠান ঘিরে গোটা নরসিংদীতেই তৈরি হয়েছিল উৎসবের আবহ। দুপুরের পর থেকেই দর্শকেরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন। বরাবরের মতো এবারও বিশেষ আমন্ত্রণপত্রের মাধ্যমে দর্শকদের প্রবেশের ব্যবস্থা করা হয়, যা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছিল। এই আমন্ত্রণপত্র বা পাসের জন্য কোনো অর্থ নেওয়া হয়নি।


‎            নির্ধারিত সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। রায়পুরায় ধারণ করা হলেও দর্শকেরা এসেছিলেন নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ উপস্থিত হওয়ায় তৈরি হয় এক ভিন্ন দৃশ্য। স্থান সংকুলান না হওয়ায় অনেকেই আশপাশের বহুতল ভবনের ছাদ, দেয়াল, রাস্তা এমনকি গাছের ডালে উঠেও অনুষ্ঠান উপভোগ করেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ভ্যাপসা গরম উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে তাঁরা অনুষ্ঠান উপভোগ করেন। দর্শকদের করতালি ও স্লোগানে বারবার মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।


‎                         এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। এর একটি গেয়েছেন নরসিংদীর সন্তান ইমন চৌধুরী ও তাঁর দল ‘বেঙ্গল সিম্ফনি’। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখায় তৈরি ফোক-ফিউশনধর্মী এই গানের সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই। মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে গানটির চিত্রায়ণ করা হয়েছে।


‎                          অন্যদিকে অনুষ্ঠানের শুরুতেই নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে ঘিরে থাকছে একটি পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। এতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব।


‎                    ‘ইত্যাদি’র দর্শকপর্বের নিয়ম অনুসারে নরসিংদীকে নিয়ে কুইজের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজনকে বিজয়ী নির্বাচন করা হয়। পরে তাঁরা নরসিংদীর ঐতিহ্যবাহী পণ্য নিয়ে নির্মিত একটি মজার নাট্যাংশে অংশ নেন। যা ছিল দারুণ উপভোগ্য।


‎                অনুষ্ঠানে থাকছে কয়েকটি তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদনও। এর মধ্যে রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী বটেশ্বর এবং নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে বিশেষ প্রতিবেদন। এ ছাড়া জেলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবু নিয়েও থাকছে আলাদা আয়োজন। পাশাপাশি জেলার কয়েকজন কীর্তিমান ও স্মরণীয় ব্যক্তিত্বকে নিয়েও থাকবে তথ্যসমৃদ্ধ অংশ।


‎              এবারের পর্বে একটি মানবিক প্রতিবেদন থাকছে খুলনার বটিয়াঘাটার দৃষ্টিহীন ষাটোর্ধ্ব চিত্তরঞ্জন মহালদারকে নিয়ে। অদম্য ইচ্ছাশক্তি দিয়ে যিনি জয় করেছেন নিজের সীমাবদ্ধতাকে।


‎          এ ছাড়া বিদেশি প্রতিবেদনে দর্শকদের নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নে। সেখানে দেখানো হবে ফিলিপ আইল্যান্ডের বিখ্যাত ‘দ্য পেঙ্গুইন প্যারেড’।থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির জমজমাট আড্ডা! যা দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি কিছু চিন্তার খোরাকও জোগাবে। এছাড়াও ইত্যাদির নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে বেশ কিছু সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। এসব নাট্যাংশে অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনয় শিল্পীরা।


‎                     সব সময়ের মতো ইত্যাদির এবারের পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্বটি প্রচারিত হবে আগামী ০৫ জুন, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর, বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

Tag
আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩৬ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪১ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে