ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১

দেশচিত্র

টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে টানা চার ঘন্টার সংঘর্ষে একজন নিহত ও অপর ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ১১টি বাড়িতে অগ্নিসংযোগ, গরুবাছুর, গোলার ধান ও গৃহস্তালী সামগ্রী লুটতরাজের ঘটনা ঘটে। রাত ৮টায় গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন বাজারে হামলা চালিয়ে শতাধিক দোকান পাট ভাংচুর লুট হয়।

নিহতের নাম কালাম তালুকদার (৬৫) ভূঞাপুরের অর্জুনা ইউনিয়নের জগৎকুড়া গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্েেসর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত কালাম তালুকদার হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন।

গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামছুল আলম জানান, মাস খানেক আগে গোপালপুর উপজেলার গুলিপেচা এবং ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎকুড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দোকানে বাকি চাওয়াকে কেন্দ্র করে ওই দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে ১০/১২জন আহত হয়। এতে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খান আহত হন। পরে জগৎ কুড়াবাসিরা গুলিপেচা গ্রামে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এর প্রতিশোধ হিসাবে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর জগৎকুড়া গ্রামের কয়েকশত মানুষ লাঠিসোটা রামদা নিয়ে গুলিপেচা গ্রামে হামলা চালায় । তারা ১১টি বাড়িতে অগ্নিসংযোগ করে।  গরুবাছুরসহ সব কিছু লুট করে নিয়ে যায়। হামলায় নারী শিশুসহ অনেকেই আহত হয়। এর মধ্যে হেমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেনের অবস্থা গুরুতর।

অপর দিকে জগৎকুড়া গ্রামের বাসিন্দা এবং নলিন বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম অভিযোগ করেন,  রাত ৮টার পর হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামের কয়েকশত মানুষ নলিন বাজারে হামলা চালায়। তারা বেছে বেছে জগৎকুড়া গ্রামের ব্যবসায়ীদের দোকানপাট ভাংচুর ও লুট করে। এতে প্রায় তিন কোটি টাকার পণ্য লুট হয়।

রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষ রণপ্রস্তুতি নিয়ে নতুন করে হামলার জন্য অপেক্ষা করছে। এমন অভিযোগ এলাকাবাসী করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি নিরসনের জন্য পুলিশ কাজ করছে।

ভূঞাপুর থানার ওসি মোঃ সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ৫ পুলিশ আহত হয়েছে। উভয় পক্ষের রণ প্রস্তুতির মধ্যে পুলিশ অবস্থান নিয়েছে। অগ্নিনির্বাপক দল আগুন আয়ত্বে আনার চেষ্টা করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম ও ফৌজিয়া হাবিব ঘটনাস্থলে পৌছেছেন।

Tag
আরও খবর