ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ রুখতে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম। 'ডেঙ্গু প্রতিরোধ দিবস' উপলক্ষে আজ শনিবার (৬ জুন) সকালে হাসপাতাল চত্বরে দল-মত নির্বিশেষে সুধী সমাজ, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির সূচনা করা হয়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু।

ব্যতিক্রমী এই আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে অংশ নেন অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু, থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মহিউল ইসলাম ও সহ-সম্পাদক মোস্তফা কামাল।

এছাড়াও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, ছাত্রশিবিরের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন গাজীসহ স্থানীয় সুধী সমাজের নেতৃবৃন্দ, চিকিৎসক, নার্স, গণমাধ্যম কর্মী এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে সচেতনতার কোনো विकल्प নেই। প্রত্যেকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে এবং মশার প্রজননস্থল ধ্বংস করলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। আলোচনা ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

আরও খবর