লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা

বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন

বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন


সাহিত্য, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ষষ্ঠ বাঁধনহারা পুরস্কার-২০২৬’-এর জন্য ১৪ জন গুণী ব্যক্তির নাম ঘোষণা করেছে বাঁধনহারা সাহিত্য পরিষদ।


সোমবার (৮ জুন) সংগঠনটির পুরস্কার মনোনয়ন বোর্ড ঘোষিত তালিকা অনুযায়ী শিক্ষাক্ষেত্রে ড. মনজুর এলাহী (ঢাকা), কবিতায় জাকির আবু জাফর (ঢাকা) ও মো. শহিদুর রহমান (সাতক্ষীরা), শিশুসাহিত্যে হারুন ইবনে শাহাদাত (ঢাকা), সংগীতে আমিরুল মোমেনীন মানিক (ঢাকা), গবেষণায় ড. মনোয়ারুল ইসলাম (ঢাকা), ফররুখ গবেষণায় মুহাম্মদ জাফর উল্লাহ (চট্টগ্রাম), প্রবন্ধে ড. শাহনাজ পারভীন (যশোর), সংগঠক হিসেবে মো. রবিউল বাশার (কালিগঞ্জ, সাতক্ষীরা), সমাজসেবায় সিদ্দিকুর রহমান বকুল (শ্যামনগর, সাতক্ষীরা), ছড়ায় মাহবুবুর রহমান বুলবুল (শ্যামনগর, সাতক্ষীরা), সম্পাদনায় সীমান্ত আকরাম (ঢাকা), সাংবাদিকতায় মো. আফজাল হোসেন (কালিগঞ্জ, সাতক্ষীরা) এবং নাট্যসাহিত্যে আব্দুল ওহাব আজাদ (সাতক্ষীরা) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।


সাহিত্য-সংস্কৃতি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাজধানী ঢাকা থেকে শুরু করে সাতক্ষীরা, যশোর ও চট্টগ্রামের গুণীজনদের এক মঞ্চে এনে সম্মানিত করার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডকে জাতীয় পরিসরে তুলে ধরার একটি ইতিবাচক উদ্যোগ নিয়েছে সংগঠনটি।


বাঁধনহারা সাহিত্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা সাহিত্য-সংস্কৃতির বিকাশে অবদান রাখা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তিদের স্বীকৃতি ও সম্মাননা প্রদানের লক্ষ্যেই এ পুরস্কারের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সূচক ও অবদান মূল্যায়নের ভিত্তিতে মনোনীতদের নির্বাচন করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ, স্থান ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।


বিশিষ্টজনরা বলছেন, রাষ্ট্রীয় পর্যায়ে একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর এ ধরনের সম্মাননা উদ্যোগ দেশের সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের চর্চাকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।


উল্লেখ্য, বাঁধনহারা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে সাহিত্য-সংস্কৃতি চর্চা, নতুন লেখক তৈরির উদ্যোগ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর আগে সংগঠনটি দুই যুগ পূর্তি উপলক্ষে সাহিত্য সম্মেলন ও ‘বাঁধনহারা সাহিত্য পুরস্কার-২০২৫’ আয়োজন করে দেশব্যাপী আলোচনায় আসে। ওই আয়োজনে ১১ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছিল।

Tag
আরও খবর