সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত

অল্প সময়, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ সভা কক্ষে এক সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় ক্ষেতলাল উপজেলা সভাকক্ষে আয়োজিত গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ​বাংলাদেশ স্থানীয় সরকার বিভাগের অধীনে ও ইউএনডিপি'র অর্থায়নে পরিচালিত 'গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)' দেশব্যাপী ৪ হাজার ৪৫৩টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়নের অংশ হিসেবে এই সভার আয়োজন করেন ক্ষেতলাল উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর দুর্লভ চন্দ্র রায়। পাইলট প্রকল্পের সাফল্যের ধারাবাহিকতায় এবার দেশব্যাপী এই কার্যক্রম জোরদার করা হচ্ছে। ​ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ক্ষেতলাল পৌরসভার প্রশাসক মো. আব্দুর রউফ। ​​কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রতিনিধি এসআই ইজার উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। এছাড়া সভায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর