'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ

বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ


বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালীঃ

নোয়াখালীর বেগমগঞ্জে এক প্রবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর, হয়রানির ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর বিষয়টি তদন্ত করছে পুলিশ। ঘটনার পর সন্ত্রাসী হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।

শনিবার (১৩ জুন) সকালে অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী রাজিউল হাসান এমন অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জুন উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোয়ারিয়া গ্রামের কোয়ারিয়া হাজী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী প্রবাসী সূত্রে জানা যায়, গত ১ জুন প্রবাসী পরিবারের সদস্যরা নিজেদের পুকুরপাড়ে মাটি ফেলে সংস্কারের কাজ শুরু করলে শহীদ আলম ও কামরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। পরে সেখান থেকে তারা বাড়িতে গিয়ে ভাঙচুর করে প্রবাসী রাজিউল হাসানের বাবা এ.কে.এম. নুর উদ্দিন কাশেমকে মারতে তেড়ে এসে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লাঞ্ছিত করেন। এবং পরিবারের নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজ করেন। এ সময় প্রবাসী রাজিউল হাসানের বাবা এ.কে.এম. নুরুদ্দিন কাশেমকে হত্যা করে লাশ গুম করা এবং মিথ্যা মামলায় হয়রানির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া টানা তিন দিন বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয় বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগী প্রবাসীর পরিবারের সদস্যরা জানায়, প্রবাসী রাজিউল হাসান গত ২১ মে দেশে আসেন। তার অপর এক ভাইও প্রবাসে থাকেন। দীর্ঘদিন ধরে তাদের গ্রামের বাড়িতে পরিবারের কেউ স্থায়ীভাবে বসবাস করেন না। যে কারণে এলাকায় কতিপয় ব্যক্তি বিএনপি'র দলীয় পরিচয় ব্যবহার করে ভূমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে আমাদের সাথে সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে। উল্লেখ্য প্রতিবেশী শহীদ আলম ও কামরুল ইসলামের পরিবারের সঙ্গে আমাদের ভূমি সংক্রান্ত দুটি দেওয়ানি মামলা চলমান রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে কামরুল হাসান বলেন, তারা আমাদের জায়গায় জোরপূর্বক ঘাটলা নির্মাণের চেষ্টা করলে আমরা বাধা দিই। তারা বেআইনিভাবে আমাদের জমি দখল করে রেখেছে। বিষয়টি নিয়ে তারা আদালতে গেলে রায় আমাদের পক্ষে আসে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের জেরে প্রবাসী পরিবারকে গালিগালাজ করা এবং তাদের প্রধান ফটকে আঘাত করার ঘটনা ঘটেছে। একটি ভিডিওতে বাড়ির মালিককে ধাক্কা দেওয়ার দৃশ্যও দেখা যায়। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর