মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত (১৩ জুন) শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোপিনাথাদিয়া এলাকায় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের ওপর রাজবাড়ী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে ৩০ থেকে ৩৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। পুলিশের দাবি, মিছিলকারীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। মিছিল থেকে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং তাদের হাতে সংশ্লিষ্ট সংগঠনের ব্যানার ও ফেস্টুন ছিল। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত ও অভিযানের অংশ হিসেবে (১৪ জুন) রাজবাড়ী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. রাব্বানী (৪৬), মাইনউদ্দিন শেখ (৪২), মো. নাসির উদ্দিন (৪২), মো. রিয়াদ মণ্ডল (২৬), মো. আব্দুস সালাম মিলন (৫৭), মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), নাহিদ মিয়া (২৪) এবং মো. নাসির শেখ (৬৪)। তারা সবাই রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। রাজবাড়ী জেলা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মঞ্জুর মোরশেদের সার্বিক নির্দেশনায় এবং রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে এসআই মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। মামলার তদন্তের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।” গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও খবর