দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান

দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত।


সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও জাতীয় লক্ষ্যের অংশ হিসেবে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, যার অনেকগুলো স্থানীয় পর্যায়ে ১৮০ দিনে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন জেলা ও সিটি করপোরেশনে সুনির্দিষ্ট মেয়াদে বৃক্ষরোপণ চলছে।


এরই ধারাবাহিকতায় আজ ১৫ ই জুন ২০২৬ ইং তারিখ সোমবার, সরকারি কর্মসূচির অংশ হিসাবে সানারচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নুরুন্নাহার মনি, অন্যান্য সহকারী শিক্ষক/শিক্ষিকা গণ এবং অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ মোঃ নাজিম উদ্দিন এবং চর আমখাওয়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি ও সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান।


এছাড়াও সানন্দবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রবীন সাংবাদিক মোঃ আঃ সালাম শিকদার, সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা'র প্রভাষক মোঃ সামছুল আলম তারেক, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক মোঃ আঃ খালেক এবং মোঃ রশিদুল আলম শিকদার প্রমূখ ব্যক্তি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের অস্তিত্ব রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অপরিহার্য উপায়। গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা প্রকৃতি থেকে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড শোষণ করে আমাদের জন্য জীবনদায়ী অক্সিজেন সরবরাহ করে। সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পরিবেশ এক ভয়াবহ সংকটের সম্মুখীন। অনাবৃষ্টি, অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের মতো সমস্যাগুলো বেড়েই চলেছে। এই সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

আরও খবর