নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী


দিনাজপুরের চিরিরবন্দরে যৌতুকের জন্য এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ মোছা. এমি বেগম নিজে বাদী হয়ে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (চিরিরবন্দর) এই মামলাটি দায়ের করেন।

​মামলায় অভিযুক্তরা হলেন—গৃহবধূর স্বামী মো. আব্দুল হালিম, জা মোছা. আল হেলিনা লিপি, দেবর মো. শ্যামল এবং ননদ মোছা. মুক্তি বেগম।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের অক্টোবর মাসে দিনাজপুর চিরিবন্দর উপজেলার ফতেজংপুর, চৌধুরীপাড়া এলাকার মৃত তকিব উদ্দিনের ছেলে মো. আব্দুল হালিমের সঙ্গে বোচাগঞ্জ উপজেলার দকচাই(সরকার পাড়া) এলাকার মোঃসফিকুল ইসলামের মেয়ে এমি বেগমের বিয়ে হয়। বর্তমানে তাদের একটি ৪বছরেরফ ্ বর কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই অভিযুক্তরা এমি বেগমের কাছে ব্যবসার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। ভুক্তভোগী গৃহবধূর পরিবার এর আগে এক লাখ টাকা দিলেও অভিযুক্তরা আরও টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন।

​গত ১৮ জুন ২০২৬ তারিখ বিকালে যৌতুকের টাকা না দেওয়ায় স্বামী আব্দুল হালিমসহ অন্য অভিযুক্তরা এমি বেগমকে শারীরিকভাবে নির্যাতন করেন। মারপিটের একপর্যায়ে তাকে শিশু সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

​ভুক্তভোগী গৃহবধূ গুরুতর আহত অবস্থায় স্বজনদের সহায়তায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসার পর গত ২১ জুন ২০২৬ তারিখে তিনি আদালতে একটি মামলা দায়ের করেন।যাহার নাম্বার সিআর ২৯৪/২৬। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, চিরিরবন্দর দিনাজপুর  এর বিচারক  , আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে চিরির বন্দর থানার অফিসার ইন চার্জকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

​এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতের কাছে জোর প্রার্থনা জানিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ।





Tag
আরও খবর