দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই ঢাকা কলেজে ‘স্টাডি ইন সাউথ কোরিয়া ২০২৬’ সেমিনার: উচ্চশিক্ষা ও বৈশ্বিক ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার ‎চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত: ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা খরিয়াটিতে ছাদে স্যানিটারিং এর কাজের মিস্ত্রীর বিদ্যুতায়িত হয়ে মৃত্যু দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন সবার আগে সানন্দবাড়ী (SAS) রাজবাড়ীর বরাটে প্রদর্শনী প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত মধুপুরে নিহত চার গারো পরিবার পেল নগদ এক লক্ষ টাকার আর্থিক সহায়তা ও শুকনো খাবার বিতরণ ‎মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি: নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত আদমদীঘিতে ৩৭৯০ কৃষক পেলেন বিনামুল্যে ধান ও সবজি বীজ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা পলাশে মাইক্রোবাস চালক নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা ‎মেঝো মেয়ে ও অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক গোয়ালন্দে বিটুমিন কারখানার বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিক যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোয়ালন্দে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাননাশের হুমকি।। পরিবারে আতঙ্ক চৌদ্দগ্রামে ২ কেজি গাঁজাসহ যুবক কে আটক পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা ঝিনাইগাতীতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় অস্ত্র ও গোলাবারুদ সহ ইউপিডিএফ'র তিন সদস্য আটক

মধুপুরে নিহত চার গারো পরিবার পেল নগদ এক লক্ষ টাকার আর্থিক সহায়তা ও শুকনো খাবার বিতরণ

দেশচিত্র
টাঙ্গাইলের মধুপুরে পরিত্যাক্ত কূপ থেকে ছাগল তোলতে গিয়ে নিহত ৪ গারো পরিবারের সদস্যদের মাঝে  সরকারি ভাবে জিআর প্রকল্পের মাধ্যমে নগদ  এক লক্ষ টাকা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ৬টায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণায়ের বরাদ্দকৃত নগদ অর্থ নিহতদের প্রত্যক পরিবারকে ২৫ হাজার করে মোট এক লক্ষ টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
অরণখোলা ইউনিয়নের জলই গ্রামের নিহত বাবলু হাদিমা (৩৫), শিশু নেইমার ম্রং (১০),  রতন নকরেক (২৫) ও  গ্রাব্রিয়েল নকরেক (৪৫) পরিবারকে  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অর্থ প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। 
এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহসভাপতি এম রতন হায়দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, স্থানীয় ইউপি সদস্য হাসমত আলী প্রমুখ। 
উ়ল্লেখ্য গত ২০ জুন শনিবার উপজেলার জলই গ্রামে পরিত্যক্ত কূপ থেকে একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস মৃত্যু দেহ করে। 
পরে প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যক পরিবারকে নগদ ২৫ হাজার করে মোট এক লক্ষ টাকা প্রদানের ঘোষনা অনুযায়ী এ নগদ অর্থ প্রদান করা হয়।
Tag
আরও খবর