কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু

ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী মো. দুলাল মিয়ার পৈতৃক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার পশ্চিম ধানশাইল এলাকায় ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


লিখিত বক্তব্যে ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী দুলাল মিয়ার পরিবারের পক্ষ থেকে আব্দুর রহমান অভিযোগ করেন, ধানশাইল ইউনিয়নের কান্দুলী মৌজার রেকর্ডভুক্ত জমির ওয়ারিশসূত্রে প্রাপ্ত অংশ এবং তার বড় ভাই নূরে আলমের ক্রয়কৃত জমিসহ মোট ৮ শতাংশ জমি দীর্ঘদিন ধরে প্রতিবেশী আজিজুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে দখলের চেষ্টা করছেন।


তাদের দাবি, সংশ্লিষ্ট জমিতে অভিযুক্তদের কোনো বৈধ মালিকানা বা কাগজপত্র না থাকলেও সেখানে ঘর ও যাতায়াতের রাস্তা নির্মাণ করা হয়েছে। জমি ফেরত চাইতে গেলে ভুক্তভোগী পরিবারকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং বিভিন্ন মামলায় হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।


সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ২০২৪ সালে জমিতে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সময় পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং পরে তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা করা হয়। এছাড়া সম্প্রতি একটি মামলায় পরিবারের এক নারী সদস্যকে শিশু সন্তানসহ গ্রেপ্তারের ঘটনাও তুলে ধরা হয়।


ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, জমি দখল ও চলমান বিরোধের কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষ। আজিজুল ইসলামের ছেলে শাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পূর্বে জমি নিয়ে সমাধান হয়েছে এবং তারা নিজেদের ক্রয়কৃত জমিতেই বসবাস করছেন।


এ বিষয়ে ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও জমি মেপে আনুষ্ঠানিকভাবে কাউকে বুঝিয়ে দেওয়া হয়নি।

Tag
আরও খবর