বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ

জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।  নিহত সুলতান আলী ওই গ্রামের মৃত ইরফান আলীর ছেলে।

গতকাল রাতে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটলেও আজ শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। পরে শনিবার (২৭ জুন) দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সুলতান আলী পেশায় একজন কৃষক ছিলেন। তাঁর ছয় ছেলে ও দুই মেয়েসহ মোট আট জন সন্তান রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ফয়েজ আলী সৌদি আরব প্রবাসী। তিনি গত ২৪ জুন প্রবাস থেকে দেশে আসেন। প্রবাস থেকে আসার পর থেকে বাড়ির বসতঘর নিয়ে তার বাবার সাথে পারিবারিক বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে সুলতান মিয়ার সাথে তার ছেলে ফয়েজ আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার মাথার পিছনে আঘাত করে ফয়েজ। এতে সুলতান মিয়া গুরুতর আহত হন। পরে ফয়েজ আলীসহ স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে হাসপাতালে বাবার লাশ ফেলে রেখে অভিযুক্ত ফয়েজ আলী পালিয়ে যান। বিষয়টি পরিবারের সদস্যরা রাতে পুলিশকে না জানিয়ে গোপন রাখে। 

শনিবার দুপুরের দিকে সুলতান মিয়ার ছেলেরা জুড়ী থানা পুলিশকে বিষয়টি জানালে থানার ওসি তদন্ত আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি দল নিহত সুলতান আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

এ বিষয়ে জুড়ী থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির একপর্যায়ে ছেলে তার বাবাকে কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করেছে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে শাহেদ আলী বাদী হয়ে এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ছেলে ফয়েজ আলীকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় উপজেলাজুড়ে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এদিকে গতকাল শ্রীমঙ্গল উপজেলায় চায়ের দোকানে পানি খাওয়ার গ্লাসকে কেন্দ্র করে ইসমাইল ও সোহেলের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে কাচের গ্লাসের আঘাতে সোহেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত সোহেল মিয়া (৩৪) উপজেলার ভুনবীর ইউনিয়নের আালিশারকুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। অভিযুক্ত ইসমাইল মিয়া (৩২) সিন্দুরখান সড়ক এলাকার ফজর আলীর ছেলে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত ইসমাইল মিয়াকে আটক করা হয়েছে।

Tag
আরও খবর