মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে শ্রীমঙ্গল। শনিবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ বৌলাশী গ্রামের সঞ্জয় চক্রবর্তীর বাসার বাউন্ডারি জালে একটি বিষাক্ত সাপ আটকে থাকতে দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে বাড়ির স্বত্বাধিকারী সঞ্জয় চক্রবর্তী বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাপটি ছিল একটি শঙ্খিনী সাপ, যা বাংলাদেশের বিষাক্ত সাপ হিসেবে পরিচিত। এদের বিষ নিউরোটক্সিক প্রকৃতির। এটি স্নায়ুতন্ত্রে আঘাত করে এবং শ্বাসপ্রশ্বাস বন্ধ করে মৃত্যু ঘটাতে পারে। সাপটির শারীরিক অবস্থা ও জালে আটকে থাকার ধরন দেখে ধারণা করা যায়, এটি প্রায় এক সপ্তাহ ধরে জালে আটকে ছিল। দীর্ঘ সময় আটকে থাকার কারণে সাপটি অত্যন্ত দুর্বল হয়ে গেছে।
প্রায় ২০ মিনিটের চেষ্টায় বাউন্ডারি জালের একটি অংশ কেটে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার শেষে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের রেঞ্জ কমকর্তার নিকট হস্তান্তর করা হয় বলেও তিনি জানান।
২ ঘন্টা ১১ মিনিট আগে
২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ ঘন্টা ৪ মিনিট আগে
৩ ঘন্টা ৯ মিনিট আগে
৫ ঘন্টা ৯ মিনিট আগে
৫ ঘন্টা ২৯ মিনিট আগে
১১ ঘন্টা ২২ মিনিট আগে
১৫ ঘন্টা ১৭ মিনিট আগে