গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ও এর আশেপাশের বিস্তীর্ণ এলাকায় লোডশেডিংয়ের নামে চলছে চরম গ্রাহক হয়রানি। দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টার সিংহভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না এই অঞ্চলে। তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ের এই মরণফাঁদে পড়ে সাধারণ মানুষের জনজীবন এখন পুরোপুরি বিপর্যস্ত ও অতিষ্ঠ। বিদ্যুৎ বিভাগের এমন চরম উদাসীনতায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় এলাকাবাসী।


​স্থানীয়দের অভিযোগ, সানন্দবাড়ী ও পাশ্ববর্তী ইউনিয়নগুলোতে লোডশেডিং এখন 'নিয়মে' পরিণত হয়েছে, আর বিদ্যুৎ থাকাটাই যেন 'অঘটন'। ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুতের দেখা মেলে, তাও আবার কিছুক্ষণ পর পরই চলে যায়। তীব্র গরমে ঘরে থাকার উপায় নেই। বিশেষ করে রাতের বেলা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসাসেবা।


​ব্যবসায়িক দিক থেকে সানন্দবাড়ী বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও লোডশেডিংয়ের কারণে পুরো এলাকার ব্যবসা-বাণিজ্য এখন ধ্বংসের মুখে। ফ্রিজে রাখা হাজার হাজার টাকার পচনশীল মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। কম্পিউটার ও ডিজিটাল সেবা কেন্দ্রগুলো স্থবির হয়ে পড়েছে। ক্ষুদ্র শিল্প ও কলকারখানার মালিকরা সময়মতো উৎপাদন করতে না পেরে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন।


​সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক অভিভাবক বলেন, লোডশেডিং আমাদের সন্তানদের পড়াশোনা নিয়ে প্রতিনিয়ত এক চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পড়তে বসে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বাচ্চার পড়ার পুরো মনোযোগটাই নষ্ট হয়ে যায়; এই তীব্র গরমে ঘেমে-নেয়ে তারা না পারে টেবিলে বসতে, না পারে পড়া মনে রাখতে। পরীক্ষার আগে যখন লোডশেডিং হয়, তখন বিকল্প আলোর ব্যবস্থা করতে করতেই অনেকটা সময় চলে যায়, আর আবছা আলোতে পড়তে গিয়ে ওদের চোখের ওপরও প্রচণ্ড চাপ পড়ছে। আজকাল তো স্কুলের অনেক অ্যাসাইনমেন্ট, অনলাইন ক্লাস আর পড়াশোনার জরুরি তথ্য ইন্টারনেটে দেখতে হয়, কিন্তু লোডশেডিংয়ের কারণে ওয়াই-ফাই বন্ধ হয়ে যাওয়ায় সেই সুযোগটাও বন্ধ হয়ে যায়। রাতের বেলা ঠিকমতো ঘুমাতে না পারায় সকালে ও ঠিকঠাক ক্লাসেও মন দিতে পারে না। এভাবে চলতে থাকলে ওদের ভবিষ্যৎ আর পরীক্ষার ফলাফল যে কতটা ক্ষতিগ্রস্ত হবে, তা ভেবে আমরা সত্যিই ভীষণ উদ্বিগ্ন।


​তীব্র লোডশেডিংয়ের কারণে সানন্দবাড়ীর মাঝারি ও ক্ষুদ্র খামারিরা পড়েছেন চরম বিপাকে। বিদ্যুৎ বিপর্যয়ে পালিত পশু-পাখির সময়মতো খাবার তৈরি ও সঠিক পরিচর্চা করা অসম্ভব হয়ে পড়েছে। ফলে তীব্র গরমে গবাদি পশু ও মুরগি অসুস্থ হয়ে মারা যাচ্ছে। এতে খামারের স্বাভাবিক উৎপাদন যেমন থমকে গেছে, তেমনি গ্রামীণ ও কৃষি অর্থনীতিতে মারাত্মক ধসের আশঙ্কা দেখা দিয়েছে।


​এলাকাবাসীর দাবি, অন্য এলাকার তুলনায় সানন্দবাড়ী অঞ্চলে বৈষম্যমূলকভাবে বেশি লোডশেডিং করা হচ্ছে। বিদ্যুৎ না থাকলেও প্রতি মাসে গ্রাহকদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে মোটা অঙ্কের বিল।


​পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় কার্যালয়ে যোগাযোগ করা হলে বরাবরের মতোই 'জাতীয় গ্রিডে বিপর্যয়' ও 'চাহিদার তুলনায় কম বরাদ্দ' পাওয়ার চেনা অজুহাত দেওয়া হয়।


​ভুক্তভোগী এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, অবিলম্বে এই লোডশেডিং নামের প্রহসন বন্ধ করে সানন্দবাড়ী অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে, তারা বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই চরম ভোগান্তি থেকে বাঁচতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।

আরও খবর