ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

মরণফাঁদে রূপ নিয়েছে নারিকেলবাড়ীয়া-বাঘারপাড়া সড়ক

যশোরের বাঘারপাড়া উপজেলার জনগুরুত্বপূর্ণ নারিকেলবাড়ীয়া থেকে বাঘারপাড়া ফায়ার সার্ভিস পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় সড়কজুড়ে ছোট-বড় শত শত গর্তের সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি এখন সাধারণ মানুষ ও পরিবহন চালকদের জন্য এক মূর্তিমান 'মরণফাঁদে' পরিণত হয়েছে। প্রতিদিন বাড়ছে ছোট-বড় দুর্ঘটনা, পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কের নারিকেলবাড়ীয়া এলাকা থেকে বাঘারপাড়া ফায়ার সার্ভিস পর্যন্ত পুরো অংশটির পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় খানাখন্দের তৈরি হয়েছে। রাস্তাটি যেন এখন আর রাস্তা নেই, বরং পুকুর বা ডোবায় রূপ নিয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে কাদা-পানি জমে একাকার হয়ে যায়, ফলে গর্তের গভীরতা বোঝার উপায় থাকে না। এতে অহরহ ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও সাইকেল আরোহীরা গর্তে পড়ে গিয়ে প্রায়ই আহত হচ্ছেন।

এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ উপজেলা সদর, স্কুল-কলেজ, হাসপাতাল ও কর্মস্থলে যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল দশার কারণে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন চলতে গিয়ে মাঝপথেই বিকল হয়ে পড়ছে। জরুরি রোগী নিয়ে অ্যাম্বুলেন্স বা মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়া এখন চরম ঝঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে বেশি ভাড়ার লোভ দেখিয়েও চালকরা এ পথে গাড়ি আনতে চাচ্ছেন না, ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় ও সময়—দুটোই বেড়েছে কয়েক গুণ।

স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী এলাকাবাসী জানান, "দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের কোনো নামগন্ধ নেই। বর্ষাকালে এই রাস্তার দুর্ভোগ বর্ণনাতীত। আমরা জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কাছে বারবার আকুতি জানালেও কার্যত কোনো সুফল মিলছে না। এখন রাস্তাটি এতটাই ক্ষতিগ্রস্ত যে, সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের সব পথ রুদ্ধ হয়ে যায়। আমরা এখন এই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পাই, কখন জানি কোনো বড় দুর্ঘটনা ঘটে যায়!"

সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী যশোর-৪ আসনের (বাঘারপাড়া-অভয়নগর) সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার এবং যশোর জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, সড়ক ও জনপথ বিভাগ (RHD) অথবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)—যার আওতাধীনই সড়কটি থাকুক না কেন, দ্রুত প্রশাসনিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এটি মেরামত বা নতুন করে নির্মাণ করে এলাকাবাসীকে এই চরম দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হবে।

ভুক্তভোগীদের আশা, সড়ক সংস্কারের মাধ্যমে এলাকার হাজারো মানুষের যাতায়াতের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা এখন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। জনগণের এই দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে—এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল।


আরও খবর