মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বুটেক্সে ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের লেভেল-১, টার্ম-১ এ ভর্তি হওয়া ৫২তম ব্যাচের  নবীন শিক্ষার্থীদের বরণ করেছে। এ উপলক্ষে বুধবার (১ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং  বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য সচিব শাহাদত হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।


এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি'র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম) এবং আইটিইটি'র নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তাঁর বক্তব্যে বলেন, “নবাগত শিক্ষার্থীদের টেক্সটাইল শিল্পের ভবিষ্যত ও এই বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার উপর গুরুত্ব আরোপ করতে হবে। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনী কাজে নিযুক্ত হতে উদ্বুদ্ধ করা দরকার। শিক্ষালাভের পাশাপাশি একজন শিক্ষার্থীকে জীবনে সফলতার শীর্ষে পৌঁছতে নেতৃত্বদানের ক্ষমতা অর্জন করা জরুরি। বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এই অবস্থানের অগ্রগতির জন্য ভবিষ্যৎ বস্ত্র প্রকৌশলীদের এগিয়ে আসতে আহবান করছি। বিসিএস ক্যাডারে টেক্সটাইলের আলাদা কোনো ক্যাডার নেই। সামনে টেক্সটাইল ক্যাডারের ন্যায্য দাবি সুবিবেচনা করার সুযোগ আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অবগত করবো।”


এছাড়া শিক্ষামন্ত্রী বুটেক্সের অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণাকেন্দ্র নির্মানের বিষয়ে অঙ্গিকারবদ্ধ করেন। বিশ্ববিদ্যালয়ে নতুন ভবনের কাজ দ্রুত শুরু হবে বলে তিনি জানান। বক্তব্যের শেষার্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃক আবেদনের প্রেক্ষিতে ও বর্তমান সরকারের সহযোগিতায় ক্যাম্পাস সম্প্রসারণ ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মানের প্রতিশ্রুতি দেন।



সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, “বুটেক্স থেকে পাস করা দক্ষ টেক্সটাইল প্রকৌশলীরা দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশ আসে টেক্সটাইল ও তৈরি পোশাক খাত থেকে। আমি শিক্ষার্থী থাকাকালে কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে হয়নি। সিনিয়ররা সবসময় দিকনির্দেশনা ও সহযোগিতা করেছেন। 

বুটেক্স থেকে পাস করার পর এখন পর্যন্ত একজন টেক্সটাইল প্রকৌশলীও বেকার নেই।”


তিনি আরও বলেন, ”টেক্সটাইল খাত দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক খাত। তাই বুটেক্সে একটি আধুনিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন এবং টেক্সটাইল প্রকৌশলীদের জন্য ক্যাডারভিত্তিক নিয়োগ চালুর উদ্যোগ নেবেন।”


অনু্ষ্ঠানে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. জুলহাস উদ্দিন নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। নিয়মিত ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণ এবং ভালো ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে। বুটেক্সের লক্ষ্য শুধু দেশীয় শিল্পের জন্য নয়, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম ‘গ্লোবাল গ্র্যাজুয়েট’ তৈরি করা। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় গবেষণাভিত্তিক শিক্ষা ও আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনে গুরুত্ব দিচ্ছি আমরা। আমি আশা করি নবীন শিক্ষার্থীরা চার বছরের নির্ধারিত সময়ে সফলভাবে স্নাতক সম্পন্ন করে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, গবেষণা, উদ্ভাবন, সহশিক্ষা কার্যক্রম এবং ক্যাম্পাস-সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ পেশাগত দক্ষতা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও খবর