টাঙ্গাইলের মধুপুরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে সাদিকুল (২২) নামের এক যুবক আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পৌর শহরের আদালত পাড়ার সেগুন বাগান এলাকায়। নিহতের বাবার নাম বিল্লাল হোসেন।
১ জুলাই বুধবার সকালে সাদিকুলের থাকার ঘরের পাশে সড়ক দিয়ে লোকজন যাতায়াতের পথে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবার কে জানায়। তার পরিবার ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ারা সার্ভিসের সদস্যরা এসে তাকে দ্রুত মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।
তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। মধুপুর থানার অফিসার্স ইনচার্জ একেএম ফজলুল হক জানিয়েছে, ফায়ার সার্ভিস ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। এ বিষয় আইনীপ্রক্রিয়াধীন।
১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ ঘন্টা ৬ মিনিট আগে
৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ ঘন্টা ৪৭ মিনিট আগে