কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

হাতিয়াতে নারীসহ ইউনিয়ন যুবদল সভাপতি আটক, অতঃপর


নোয়াখালীর হাতিয়াতে নারীসহ এক যুবদল নেতাকে আটক করে স্থানীয় এলাকাবাসী। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে রাতেই উপজেলা স্থানীয় বিএনপির ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়।

আটক হওয়া যুবদল নেতার নাম আশ্রাফ উদ্দিন (৪০)। তিনি উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ওই ইউনিয়নের ৬ম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের ইসমাইল মাঝির ছেলে।

বুধবার (১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘর থেকে তাকে এক নারীসহ আটক করে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবদল নেতা আশ্রাফ নোয়াখালীর সদর উপজেলার এক নারীসহ রাত পৌনে ১০টার দিকে জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘরে ঢুকে। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে ওই নারীসহ আপত্তিকর অবস্থায় রাত ১০টার দিকে তাকে আটক করে। পরে ওই ঘর থেকে তাদের দুজনকে আটক করে তারা রাস্তার ওপর নিয়ে আসে। একপর্যায়ে স্থানীয়রা তাদের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। পরবর্তী রাত ১১টার দিকে যুবদল নেতা আশ্রাফসহ ওই নারীকে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগ নাকচ করে নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশ্রাফ উদ্দিন বলেন, আমি সন্ধ্যার দিকে ওছখালী বাজারে একটি সালিসে যাই। সালিস থেকে ফেরার পথে জাহাজামারা ইউনিয়নের মেঘ ফ্যাশন এলাকায় বেশ কয়েকজন যুবক আমাকে আটক করে। এরপর তারা আমাকে অপহরণ করে চাঁদা দাবি করে। একপর্যায়ে এক নারীকে আমার পাশে এনে ছবি তুলে। যারা আমাকে উদ্ধার করে তারা জানে কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় এখনো আমি কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।

হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। সেখানে গিয়ে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা কিছু জানাতে পারেনি।

আরও খবর