জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন

যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে ইয়ুথ ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজার (ওয়াইসিডিও)-এর আয়োজনে রংপুরে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) জেলা পুলিশ লাইন্স পার্কে অনুষ্ঠিত এ জব ফেয়ারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করা চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা অংশ নেন। মেলায় প্রায় ৫০০টি জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়ে। পরে সিভি যাচাই ও ভাইভা শেষে তাৎক্ষণিকভাবে প্রায় ১০০ জন চাকরিপ্রার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

ওয়াইসিডিও'র প্রতিষ্ঠাতা হানিফ আলী হিমুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।

জব ফেয়ারে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল, ওয়াইসিডিও'র উপদেষ্টা শামসুজ্জামান আজাদ, মাহমুদুন্নবী বাবুল এবং টিএইচটি স্পেস ইলেকট্রিক্যাল কোম্পানির এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার মোস্তাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও-এর স্কিলস টু সাকসিড প্রোগ্রামের প্রজেক্ট কোঅর্ডিনেটর এমএ কাহার বকুল, লাইফ স্কিল ট্রেইনার সোহাগ আলী, স্টেডফাস্টের সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) আহসান হাবীবসহ প্রায় ১৫টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জব ফেয়ারে অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা তাৎক্ষণিক চাকরির সুযোগ পেয়ে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন নতুনদের জন্য কর্মসংস্থানের দ্বার উন্মোচন করে এবং নিয়োগ প্রক্রিয়াকে সহজ করে তোলে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে এ ধরনের জব ফেয়ারের আয়োজন অব্যাহত থাকবে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরাও প্রতিবছর নিয়মিত এ ধরনের চাকরি মেলার আয়োজনের দাবি জানান।

দিনব্যাপী প্রাণবন্ত এ আয়োজন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের এক মিলনমেলায় পরিণত হয়।

আরও খবর