টাঙ্গাইলের মধুপুরে মহাসড়কে পাশের বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (২৮) নামের যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে সাতটায় মধুপুর উপজেলার রসুলপুর বিমান ঘাঁটির সামনে মধুপুর ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রসুলপুর বিমান ঘাঁটির সামনে মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে মাসুদ রানা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে মধুপুর থানার অধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম ফজলুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ ঘন্টা ২০ মিনিট আগে
৬ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ ঘন্টা ৮ মিনিট আগে