“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক ও সহকারী পরিবার কল্যাণ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
১২ জুলাই রবিবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনিয়র তাহের রেনেসাঁ, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমানসহ বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ। আলোচনা শেষে মা ও শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন সেবা এবং জনস্বার্থে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারী পরিবার কল্যাণ কর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
৩ ঘন্টা ২ মিনিট আগে
৩ ঘন্টা ৮ মিনিট আগে
৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ ঘন্টা ২ মিনিট আগে
৪ ঘন্টা ৭ মিনিট আগে
৪ ঘন্টা ৭ মিনিট আগে
৪ ঘন্টা ১৫ মিনিট আগে