বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ শুরু করেন এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।


বিক্ষোভের কারণে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, স্টেশন রোডসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। বিক্ষোভের সময় শিক্ষার্থীদের মুখে ছিল ক্ষোভ ও কটাক্ষের স্লোগান। তারা ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’, এবং ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ ইত্যাদি স্লোগান দেন। দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে শ্রীমঙ্গল চৌমুহনা সড়ক অবরোধ করেন। এসময় শ্রীমঙ্গল ঢাকা এবং মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কে প্রায় ৩ ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।


এতে শতাধিক দূরপাল্লাসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। অবরোধ চলাকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রীর তথাকথিত ক্ষমা প্রার্থনাকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। শিক্ষার্থীদের ন্যায্য দাবি, অনুভূতি ও মর্যাদার প্রতি অবহেলা করে দেওয়া এই ক্ষমা প্রার্থনা আমাদের কাছে কেবলই একটি প্রহসন।


তারা আরো বলেন, শিক্ষা ব্যবস্থার মর্যাদা রক্ষা,শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শন এবং সাম্প্রতিক বিতর্কের নৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগই এখন সময়ের দাবি।
আরও খবর




6a7b62f9f0415-110826115921.webp
জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার

৩ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে