রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

আবু সাইদ চাঁদ (এমপির) সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসব-


রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে জাতীয় সংসদের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে সংবর্ধনা এবং স্নাতক (সম্মান) শ্রেণির কোর্স সমাপনী উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার, (২০ জুলাই ২০২৬) সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক  আবু সাইদ চাঁদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন সংগ্রামকে ভয় পায় না। বিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল। আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো।”

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম। পরে ছাত্র জনতার আন্দোলন থামাতে হুকুম দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে। তাতেও তার শেষ রক্ষা হয়নি। তাকে সহ তার দলের অধিকাংশ নেতাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী দল শেখ হাসিনার পা ধরে সালাম করে মাত্র ৩টা সিট পেয়েছিল। আর বিএনপি দেশের মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করে এখনো টিকে আছে।”

এমপি চাঁদ বলেন, “বেকারত্ব একটা অভিশাপ। ভালোভাবে লেখাপড়া করে বেকারত্ব দূর করতে হবে। বিএনপি সরকারের আমলে চাকরির জন্য কোন টাকা-পয়সা খরচ করতে হবে না। মেধার জোরে চাকরি হবে।”

তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই কলেজে লেখাপড়া করতে আসা শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস করে দেওয়া, জলাবদ্ধতা নিরসনে খেলার মাঠ সংস্কার এবং দূরের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর আশ্বাস দেন।

প্রভাষক আব্দুল হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি  কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ  জাহাঙ্গীর আলম বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নৈতিকতা ও জ্ঞানের দীপ্ত আলো ছড়িয়ে কলেজের সুনাম রক্ষা করবে বলে আশা করছি।” তিনি কলেজে একটি বহুতল ভবন নির্মাণের দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী মুরসালিন ইসলাম মিশন ও মেহেদী হাসান। পরে এমপি আবু সাইদ চাঁদের রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে ,উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক  তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,   উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, আমজাদ খান,যুবদল নেতা সালেহ আহমদ সালাম, শফিকুল ইসলাম শফিক,জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারসহ কলেজের শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর