ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ


মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের (EIIN: 107264) পরিচালনার জন্য নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা কর্তৃক অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মনির হোসেন শুভ।

কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানা গেছে। গত ২৬ জুলাই ২০২৬ তারিখে এই কমিটি অনুমোদনের অফিশিয়াল স্মারক জারি করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আদেশের এই তথ্যটি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল আলম।

অনুমোদিত ৪ সদস্যের এই এডহক কমিটিতে অন্যান্যরা হলেন— পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি মিরাজ হোসেন ভূঁইয়া।

নবনিযুক্ত সভাপতি মনির হোসেন শুভ তিতুমীর কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আমাকে মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতি বজায় রাখতে আমি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করি। একই সাথে বোর্ডের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মেয়াদের মধ্যে একটি সুষ্ঠু ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।

"শিক্ষাবোর্ডের প্রবিধানমালা ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। চিঠির নির্দেশনা ও স্মারক ইস্যুর তারিখ অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি ২০২৭ তারিখ পর্যন্ত (৬ মাস) সভাপতি হিসেবে মনির হোসেন শুভর এই মনোনয়ন বহাল থাকবে। একইসাথে এই এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়েছে।


Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে