৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সামির, অসুস্থ বাবাও হাসপাতালে, সহযোগিতার আবেদন লোহাগাড়ায় প্রাইভেটকারে লুকানো ১৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ জোরারগঞ্জে উদ্বোধন হলো রন্ধন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার মধুপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালঙ্কার ও টাকা লুট শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ইসলামপুরে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ইউএনওর জিডি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটানোরও দাবি শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক শাবানার নমিনী পোরশায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ওঝার কাছে নিয়ে সময়ক্ষেপণের অভিযোগ, সচেতনতার আহ্বান চিকিৎসকদের

অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত

যশোরের অভয়নগরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে এক বৃদ্ধ নি*হত হয়েছেন। এ ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে উপজেলার পায়রা ইউনিয়নের আড়পাড়া গ্রামের হোগলাবন পাওয়ার প্লান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নি*হত মশিয়ার রহমান (৭৫) উপজেলার বাগদা গ্রামের মৃ*ত শামসুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পায়রা বাজার থেকে পাঁচাকড়ির উদ্দেশ্যে ব্যাটারিচালিত ভ্যানে করে যাচ্ছিলেন ভ্যানচালক রুই দাস (৫৬), যাত্রী মশিয়ার রহমান (৭৫) ও মাহফুজা বেগম (৩৮)। একই সময় নওয়াপাড়া থেকে দ্রুতগতিতে একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইব্রাহিম বিশ্বাস (৩০)। তার সঙ্গে আরোহী ছিলেন নয়ন (৩৫)। হোগলাবন পাওয়ার প্লান্টের সামনে পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে ভ্যানটির মুখোমুখি সং*ঘর্ষ হয়।

সং*ঘর্ষে মোটরসাইকেল ও ভ্যানে থাকা পাঁচজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মশিয়ার রহমানকে মৃ*ত ঘোষণা করেন।

এদিকে মোটরসাইকেলের চালক ইব্রাহিম বিশ্বাস, আরোহী নয়ন এবং ভ্যানের যাত্রী মাহফুজা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ভ্যানচালক রুই দাস অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘ*টনায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যান দুটিই দুমড়ে-মুচড়ে যায়। যানবাহন দুটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, আমাদের হাসপাতালে একজনকে মৃ*ত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর
6a6ede5b7fe44-020826120619.webp
৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

১ ঘন্টা ১০ মিনিট আগে