নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

কুড়িগ্রামে শহীদ রাউফুন বসুনিয়ার ৩৮তম শাহাদাৎ বার্ষিকী পালন


কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নি-নায়ক শহীদ রাউফুন বসুনিয়ার ৩৮তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।


সোমবার রাউফুন বসুনিয়ার জন্মস্থান কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাইকপাড়ায় শোক র‍্যালী, ও রাউফুন সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে বিভিন্ন সংগঠন। পরে শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের উদ্যোগে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “বসু তুমি যুগে যুগে সংগ্রামীদের অফুরাণ প্রেরণা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: এ কে এম জাকির হোসেন। শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সভাপতি এস.এম ছানালাল বকসীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ লাল, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, এ্যাড. আব্রাহাম লিংকন, ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা এমদাদুল হক এমদাদ, মাজেদ আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান টিটু, আওয়ামীলীগ নেতা অলক সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম প্রমূখ। 


১৯৮৫’র ১৩ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে স্বৈরাচার বিরোধী এক মিছিলে নেতৃত্বদানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিভার্সিটি ল্যাবোরেটারী স্কুলের সামনে তৎকালীন সরকার সমর্থীত ছাত্র সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজের গুন্ডাদের গুলিতে নিহত হয়। পরে তঁার গ্রামের বাড়ি ছিনাই ইউনিয়নের পাইকপাড়ায় সমাধিত করা হয়। তার এই আত্মত্যাগ স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করে। রাউফুন বসুনিয়া কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পাইকপাড়া গ্রামে ১৯৬১ ইং সালের ৩০ আগস্ট জন্মগ্রহণ করেন।


আরও খবর