হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

আবারও ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-02-2023 08:55:53 am

সংগৃহীত ছবি

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক 


গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্টগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এরই ধারাবাহিকতায় গত বছরের শেষ দিকে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে মেটা। কয়েক মাস না পেরোতেই আবারও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। 


রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে মেটার একাধিক দলের বাজেট চূড়ান্ত করতে দেরি করা হচ্ছে। মেটার দুজন কর্মী সূত্রে এফটি জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরেই বাজেট নিয়ে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে মেটায়। ফলে বাজেট চূড়ান্ত করতে বিলম্ব হচ্ছে। তবে এবার কত কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। 


চলতি মাসের শুরুতে ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’ হিসেবে অভিহিত করেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সে সময় মেটা ঘোষণা করে, ২০২৩ সালে প্রতিষ্ঠানের খরচ ৮৯ বিলিয়ন ডলার থেকে ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে। 


সম্প্রতি, মোট ২০ শতাংশ কর্মী ছাঁটাই করার কথা জানায় প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু। জানা যায়, কোম্পানি পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী,বর্তমানে ইয়াহুর কর্মীর সংখ্যা ৮ হাজার ৬০০। নিজেদের বিজ্ঞাপন বিভাগ নতুন করে ঢেলে সাজানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এই বিভাগে অর্ধেকের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। 


ইয়াহুর এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘এমন সিদ্ধান্ত কখনোই সহজ নয়। তবে আমরা প্রত্যাশা করছি, এসব পরিবর্তন আমাদের বিজ্ঞাপনী ব্যবসাকে দীর্ঘ মেয়াদে তুলনামূলক সহজ ও শক্তিশালী করে তুলবে। ফলে, গ্রাহক ও অংশীদারদের কাছে তুলনামূলক ভালো মানের সেবা দিতে পারবে ইয়াহু।’

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৫৬ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৭৬ দিন ১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬২ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৭৪ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে