লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা

কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান

কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেবহাটা উপজেলা শাখার আওতাধীন কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান।


নাহিদ হাসানের দাবি অনুযায়ী, তিনি ২০২১ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জীবিকার প্রয়োজনে পরবর্তীতে তিনি ঢাকায় গেলেও দলীয় কার্যক্রমে অংশগ্রহণ অব্যাহত রাখেন।


তার ভাষ্য, ২০২৩ সালে ঢাকার গাবতলী-আমিনবাজার এলাকায় বিএনপির ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে কারাভোগ করেন। কারামুক্তির পরও তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ অব্যাহত রাখেন বলে দাবি করেন।


এছাড়া তিনি জানান, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনে অংশ নেন এবং ৫ আগস্ট সাভার বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি দাবি করেন।


নাহিদ হাসান বলেন, “ছোটবেলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত। মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। সুযোগ পেলে কুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে একটি আদর্শ সংগঠন গড়ে তুলতে চাই। এ লক্ষ্যেই কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছি। সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”


উল্লেখ্য, নাহিদ হাসানের রাজনৈতিক পরিচয়, গ্রেপ্তার, আহত হওয়া এবং অন্যান্য দাবির বিষয়ে এই প্রতিবেদনে তার বক্তব্য তুলে ধরা হয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বতন্ত্র যাচাই এই প্রতিবেদনের আওতায় করা সম্ভব হয়নি।

আরও খবর