সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া দেওয়ানগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ। লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এজলাসে বসা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিভিল জজ ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু এসএসসি ও সমমান ফলাফলে ডোমার উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৬০ শিক্ষার্থী ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইল-২ আসনে উৎসবের আমেজ: মধুমতি সেতুতে অভ্যর্থনা শেষে লোহাগড়ায় স্বপদে ফেরা চার বিএনপি নেতাকে সংবর্ধনা পীরগাছায় নোবেল স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

রাজশাহী রেলওয়ে স্টেশনে চীফ কমার্শিয়াল অফিসার আহসান উল্লাহ ভুঁইয়াকে এক যাত্রী কর্তৃক হেনস্তার ঘটনার প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে কেন্দ্র ঘোষিত মানববন্ধন করেছে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১০ই আগস্ট) সকাল সাড়ে ১১টায় চিলাহাটি রেল ওয়ে স্টেশন প্ল্যাটফর্মে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন চিলাহাটি রেলওয়ে স্টেশনের মাস্টার রুহুল আমিন, সহকারী স্টেশন মাস্টার হায়দার আলী, হেড বুকিং কাওসার আলী, বুকিং সহকারী নাসির উদ্দীন, নাসরিন আক্তার সহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

মানববন্ধনকারীরা বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কর্মক্ষেত্রে কোনো কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, অসদাচরণ বা দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ৭ই আগস্ট রাজশাহী রেলওয়ে স্টেশনে সিল্ক সিটি আন্তঃনগর ট্রেনে টিকিট চেকিংকে কেন্দ্র করে রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার আহসান উল্লাহ ভূঁইয়ার সঙ্গে এক যাত্রীর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়। এর প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনের মতো চিলাহাটি রেলওয়ে স্টেশনে ও  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Tag
আরও খবর