ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

রাষ্ট্রপতি হবো, ভাবিনি: সাহাবুদ্দিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-02-2023 04:24:51 pm

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ সোমবার দুপুরে এ ঘোষণা দেন।


আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফরম বাছাই শেষে সিইসি এ ঘোষণা দেন। মো. সাহাবুদ্দিন দেশের ২২ তম রাষ্ট্রপতি।


নবনির্বাচিত এ রাষ্ট্রপতি বলেছেন, রাষ্ট্রপতি হবো, সেটা ভাবিনি। আর এই পদে মনোনয়ন পাওয়ার কথা রোববারের (১২ ফেব্রুয়ারি) আগে জানতে পারিনি।


সোমবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।


সাহাবুদ্দিন বলেন, রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তিনি (শেখ হাসিনা) দলের পক্ষ থেকে বিচার বিশ্লেষণ করে আমাকে মনোনীত করেন বলে জানান। তার আগে আমাকে কিছু বলেননি। সিনিয়র নেতাদের কিছু বলেছিলেন কি না আমার জানা নেই। আমি আঁচ করতে পারিনি। আঁচ করার সুযোগও দেননি। আমি মহামান্য রাষ্ট্রপতি হবো ‘টু বি ভেরি ফ্রাংক’ এটা ভাবতে পারিনি।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে সংবিধানে বিধিবদ্ধ নিয়মের মধ্যে খুবই কম সুযোগ, সেখানে আছে- রাষ্ট্রীয় কোনো এক্সিকিউটিভ ওয়ার্কে হস্তক্ষেপ করা। রাষ্ট্রপতি একটা ঐক্যের প্রতীক এবং সেই ঐক্যের প্রতীক হিসেবে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন না হয়। কোনো রকম হস্তক্ষেপ যেন না হয়। প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচনে যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে, সেটা একজন রাষ্ট্রপতি দেখেন। বলতে গেলে এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।


বিএনপির প্রতি ইঙ্গিত করে নবনির্বাচিত রাষ্ট্রপতি বলেন, নির্বাচনে এখনো যারা বলছে- অংশগ্রহণ করবো না, তাদের তো কোনো অপশন নেই, নির্বাচনে অংশগ্রহণ না করা ছাড়া। তারা যে কেয়ারটেকার সরকারের কথা বলছে, আমাদের সংবিধানে সেটা কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অলরেডি বাদ পড়ে গেছে। এখন সেই জায়গায় যাওয়ার তো কোনো সুযোগ নেই। আমি রাষ্ট্রপ্রধান হিসেবে মনে করি যে, উই উইল হ্যাভ টু অ্যাপ্লাই কনস্টিটিউশন। 

আরও খবর

6a4f625fd1d6d-090726025703.webp
নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

১ দিন ২০ ঘন্টা ৩৫ মিনিট আগে






6a4b759b711d4-060726033003.webp
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

৪ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে