নরসিংদী পলাশ উপজেলায় দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ডাঙ্গা পুলিশ ক্যাম্প নতুন রূপে পুনরায় উদ্বোধন করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ক্যাম্পটি সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে আবারও কার্যক্রম শুরু করেছে।
১৪ আগষ্ট ২০২৬ রোজ শুক্রবার সকালে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করেন । পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে পুলিশের জন্য একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়।
প্রাণ-আরএফএল ফ্যাক্টরীর কো- অর্ডিনেটর ও এক্সিকিউটিভ ডিরেক্টর ফজলে রাব্বি নরসিংদী পুলিশ সুপারের নিকট পুলিশ পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন। এ সময় পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা এবং শিল্প-প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রাণ-আরএফএল এর এ সহযোগিতাকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ডাঙ্গা ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও সুসংহত হবে।
১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ২২ ঘন্টা ৪১ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে