গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ পীরগাছায় তারুণ্যের আলো সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি ‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা আদমদীঘিতে গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ সেনবাগে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত সেনবাগে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ সাংবাদিকদের সম্মুখে বাদী ও স্বজনদের মারধর বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭ পলাশ থেকে নরসিংদী রাস্তা প্রশস্তকরনে যোগাযোগ ব্যবস্হায় আসবে নতুন দিগন্ত মধুপুরে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চিকিৎসা সহায়তা ও যাতায়াত ভাতা প্রদান দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস জাবিপ্রবি সাংবাদিক সমিতি নির্বাচন পরিচালনায় ৩ সদস্যার কমিটি মিরসরাইয়ে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক নোয়াখালীর সেনবাগে রাত ৮টার পর দোকান খোলা, জরিমানা ২ হাজার টাকা

মধুপুরে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চিকিৎসা সহায়তা ও যাতায়াত ভাতা প্রদান

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে  অনলাইন ভিত্তিক সেবা সংগঠন এভারগ্রীন এর উদ্যোগে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে তৃতীয় ধাপে চিকিৎসা সহায়তা ও যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট)  সকালে  প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মধুপুর, টাঙ্গাইলের আয়োজনে এবং উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা এইচ এম ইকবাল আহমেদ-এর  আর্থিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ১০ জন অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিকে চিকিৎসা সহায়তা বাবদ যাতায়াত ভাতা (তৃতীয় পর্যায় ) প্রদান করা  হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আকতার মাসুদা, কনসালটেন্ট ফিজিওথেরাপি জামালুল করিম এবং এভারগ্রীন, মধুপুর এর প্রতিনিধি বৃন্দের মধ্যে  ইকবাল হোসাইন,  জাহাঙ্গীর আলম ও মাসুদ করিম।

এ সময়  অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং তাদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার ক্ষেত্রে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠান শেষে তালিকাভুক্ত ১০ জন অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় সচেতন মহল এবং সেবা সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা জনাব এইচ এম ইকবাল আহমেদ-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Tag
আরও খবর