ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজার কলাতলীতে ২১ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টে প্রধান সড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে উঠা ২১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসনের ভ্রাম্যমান আদালত। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে ৪টি খাবার রেস্তোরা, ৫ টি মুদির দোকান, ৭ টি ছোট-বড় বিভিন্ন দোকান এবং ৫ টি ব্যক্তি মালিকানাধীন অফিস রয়েছে বলে জানা গেছে।


সোমবার বিকালে প্রধান সড়কের পাশের এসব স্থাপনা উচ্ছেদ করার কথা জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।

তিনি বলেন, কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে দীর্ঘ মেয়াদে বন্দোবস্তি নেওয়া ২৭ টি প্লট শর্ত ভঙ্গের অভিযোগে ইতিপূর্বে বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে প্রধান সড়ক লাগোয়া কয়েকটি প্লটের সরকারি মূল্যবান জায়গা দখল করে বেশ কয়েকটি স্থাপনা গড়ে তোলা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান ২১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারিদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag
আরও খবর