দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মেধার স্বীকৃতি ও ভবিষ্যতের প্রতিশ্রুতির বার্তা নিয়ে উৎসবমুখর পরিবেশে ‘প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ এবং প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি থেকে জিপিএ-৫ পাওয়া ও ৫০০ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। আগমনকালে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ ও গার্ড অব অনার প্রদর্শন করা হয়। এরপর কলেজের মাঠে নবনির্মিত পানির ফোয়ারা উদ্বোধন করেন অতিথিরা।

পবিত্র কুরআন তিলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের তথ্যচিত্র (ডকুমেন্টরি) প্রদর্শন করা হয়। ট্রাস্টের সচিব এবং প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফসল। তবে এটি কেবল সাফল্যের সূচনা। আগামী দিনের প্রতিযোগিতামূলক বিশ্বে দেশকে নেতৃত্ব দিতে হলে মেধার পাশাপাশি মানবিক গুণাবলিসম্পন্ন ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকী বলেন, “প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট সর্বদা গুণগত শিক্ষা ও মেধাবিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও অনুপ্রেরণা জোগাতেই আজকের এই আয়োজন। শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গৌরব বয়ে আনবে—এটাই আমাদের প্রত্যাশা।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউছার এবং রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ তৌহিদুল ইসলাম। বক্তারা শিক্ষক ও অভিভাবকদের ভূমিকার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠান দুটির সার্বিক শিক্ষা কার্যক্রমের অগ্রযাত্রাকে সাধুবাদ জানান।


অনুষ্ঠানের শেষ পর্বে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা উপজেলাভিত্তিক ছাত্র-ছাত্রীদের সাথে গ্রুপ ফটো সেশনে অংশ নেন।

​অনুষ্ঠানে ২০০-এর অধিক অভিভাবক, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আগত সকল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

Tag
আরও খবর