চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। রবিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বরকল কানাইমাদারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু
হলো— সৌদি
প্রবাসী মনসুর
আলীর বড়
ছেলে আরাফ
হোসেন (৬)
এবং তার
বোন জামাই
(বান্দরবানের বাসিন্দা ও বর্তমানে সৌদি
প্রবাসী) আজাদ
হোসেনের বড়
ছেলে মো.
রিহান (৬)। তারা দুজনেই প্রথম শ্রেণীর
শিক্ষার্থী ছিল।
স্থানীয় সাবেক মেম্বার
আবদুল মুবিন
জানান, রবিবার
দুপুরে দুই
ভাই একসঙ্গে
খেলতে গিয়ে
পরিবারের সবার
অগোচরে ঘরের
পেছনের পুকুরে
পড়ে যায়।
দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে
স্বজনরা খোঁজাখুঁজি
শুরু করেন।
একপর্যায়ে পুকুরে জাল ফেলে প্রায়
আধঘণ্টা পর
দুজনকে উদ্ধার
করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত
ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা
যায়, আরাফ
ও রিহান
উভয়েই নিজ
নিজ পরিবারের
বড় সন্তান
ছিল। আরাফের
ছোট ভাইয়ের
বয়স তিন
মাস এবং
রিহানের ছোট
ভাইয়ের বয়স
এক বছর।
একই সঙ্গে দুই
শিশুর এই
অকাল মৃত্যুতে
পরিবার ও
পুরো এলাকায়
গভীর শোকের
ছায়া নেমে
এসেছে। রাত
১০টায় বরকল
কানাইমাদারী নিদাগীর পাড়া পারিবারিক কবরস্থানে
আরাফের লাশ
দাফন করা
হয়। আর
রিহানের মরদেহ
দাফনের জন্য
তার গ্রামের
বাড়ি বান্দরবানে
নিয়ে যাওয়া
হয়েছে।
১ ঘন্টা ২৩ মিনিট আগে
২ ঘন্টা ২৫ মিনিট আগে
২ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
২১ ঘন্টা ২২ মিনিট আগে