সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দেশচিত্র

"মাদক ছাড়, না হয় গ্রাম ছাড়" এ শ্লোগান নিয়ে টাঙ্গাইলের মধুপুরে মাদকের বিরোধী  মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শোলাকুড়ির মাদক বিরোধী  জনতা। 
আজ রবিবার সকাল ১০ টায় শোলাকুড়ি বাজার বাসস্ট্যান্ডে গ্রামবাসী ও মাদক বিরোধী জনতার ব্যানারে অনুষ্ঠিত ঘন্টা ব্যাপী মানব বন্ধনে স্কুল কলেজ বনিক সমিতির সদস্য ও গ্রামবাসীসহ প্রায় দুই হাজার লোক এতে অংশ নেয়। 
এ সময় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে শোলাকুড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শোলাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী, শোলাকুড়ি বাজার বনিক সমিতির সভাপতি ফরিদ আলী, শোলাকুড়ি উচ্চ বিদ্যালয়েরর সহকারি প্রধান শিক্ষক সোহেল আরমান, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, প্রভাষক আরিফুল ইসলাম প্রমুখ। 
মানব বন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক ছাড়তে হবে, না হয় শোলাকুড়ি ছাড়তে হবে। দেশ নায়ক প্রধান মন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে, শোলাকুড়িবাসী প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতিতে উজ্জীবিত হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এসময় বক্তারা আরো বলেন, তাদের মানব বন্ধন থেকেই মাদকের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষনা করেন। এখন থেকে মাদকের সাথে জড়িতদের যেখানেই পাবে মাদকসহ তাদেরকে আটক করে আইনের হাত তোলে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

Tag
আরও খবর