শিরোনাম শুনে অনেকেই বিস্মিত হতে পারেন। সাধারণত টাকা-পয়সা, গহনা কিংবা মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের ঘটনা শোনা গেলেও এবার বিয়ের পর বরের গাড়ি থেকে নববধূকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সিনেমার দৃশ্যের মতো এমন ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে রোববার পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।
মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করে বলে অভিযোগ রয়েছে। এ সময় হামলাকারীরা মাইক্রোবাস ভাঙচুর করে নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বরের স্বজনরা।
ঘটনার সময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কনের পারিবারিক সূত্রে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্না আক্তারকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বরের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ০ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে