কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ


২০২৭সালের মধ্যে দেশের ১ কোটি ১০ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে পুষ্টিকর খাবারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে, প্রাথমিক বিদ্যালয়ে ঝড়ে পড়ার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার, যাতে দেশে কোনো ঝরে পড়া শিশু আর না থাকে।

​সোমবার (৩১ আগস্ট) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি সংক্রান্ত মতবিনিময় সভা ও প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং পুষ্টি নিশ্চিত করতে এই কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। দিনাজপুর জেলার ৫টি উপজেলার (কাহারোল, ঘোড়াঘাট, বিরল, বিরামপুর ও বোচাগঞ্জ) ৩৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬৮ হাজার ৭৬১ জন কোমলমতি শিক্ষার্থী এই স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

​ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে তিনি আরও বলেন, “ম্যানেজিং কমিটি কোনো রাজনৈতিক বিষয় নয়। স্কুলের এলাকার মানুষের অংশগ্রহণের ভিত্তিতে এই কমিটি গঠন করা হবে, যাতে এলাকাবাসী বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত থেকে এর উন্নয়ন ত্বরান্বিত করতে পারেন। শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

​দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্প পরিচালক মো. আব্দুল মমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ ইসরাত জাহান এবং দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসাসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা গন।


Tag
আরও খবর