কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ

নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার চলতি বছরের জানুয়ারিতে কক্সবাজারের  কুতুবদিয়া নৌরুটে বড়ঘোপ-মগনামা ঘাটে সী-ট্রাক সেবা চালু করে।গত কয়েকদিন ধরে চলাচল  বড়ঘোপ জেটির পল্টুন ক্ষতিগ্রস্ত হওয়ায় সী-ট্রাক ঘাটে ভিড়তে না পারায় সিট্রাক চলাচল বন্ধ রয়েছে। কবে নাগাদ সী-ট্রাক চলাচল স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে জানাতে পারছেন না সংশ্লিষ্টরা। এতে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা

যাত্রী শওকত ওসমান ও রেজাউল করিম বলেন, ঝুঁকি এড়াতে সী-ট্রাকে পারাপারের জন্য ঘাটে এসে তারা দেখেন, সী-ট্রাকটি চ্যানেলের মধ্যে নোঙর করে রাখা হয়েছে। বড়ঘোপ জেটির পল্টুন বিকল থাকায় সী-ট্রাক বন্ধ রয়েছে বলে জানতে পারেন তারা। বর্ষা মৌসুমে এভাবে সী-ট্রাক বন্ধ থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

সী-ট্রাক এসটি নিঝুম দ্বীপের মাস্টার একরামুজ্জামান জানান, বড়ঘোপ জেটির পল্টুনের তিনটি পিলার ভেঙে যাওয়ায় ক্ষতি হয়েছে। এ কারণে সী-ট্রাক পল্টুনে ভেড়ানো সম্ভব হচ্ছে না। পল্টুন মেরামত হলে পুনরায় যাত্রী পারাপার শুরু করা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী প্রকৌশলী রুদ্র কুমার দাস বলেন, ক্ষতিগ্রস্ত বড়ঘোপ জেটির পল্টুন পরিদর্শনে গত বৃহস্পতিবার একটি প্রকৌশলী দল গিয়েছিল। মেরামতের প্রয়োজনীয় সরঞ্জাম দুই-এক দিনের মধ্যে পৌঁছাবে। পল্টুন মেরামতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে। তবে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হবে।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, বিআইডব্লিউটিএর প্রকৌশলী ফোনে পল্টুন মেরামতের বিষয়টি জানিয়েছেন। মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প কোনো ব্যবস্থায় সী-ট্রাকে যাত্রী পারাপার করা যায় কি না, তা নিয়ে ইজারাদারের সঙ্গে আলোচনা করা হবে।

স্থানীয়দের দাবি, দ্বীপবাসীর যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সী-ট্রাক চলাচল দ্রুত স্বাভাবিক করতে হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে নিরাপদ নৌযান সংকটের কারণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Tag
আরও খবর