কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন


রাজশাহীর বাঘা উপজেলার দিঘা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর -২৬) বেলা সাড়ে ১১টায় উপজেলার দিঘা বাজারে জমির উদ্দীনের ভবনের দ্বিতীয় তলায় এ শাখার শুভ উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বাঘা শাখার প্রধান ও ব্যবস্থাপক (এভিপি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ) শাহাদাত হোসেন এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রাজশাহী জোনের ইভিপি ও হেড অব জোন মনিরুল ইসলাম। আয়োজনে ছিলেন, এবিএম ফ্যামেলির স্বত্বাধিকারী আসমা খাতুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাওলানা মজিবর রহমান।
এ সময় দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, চকমাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, লক্ষবাড়িয়া চৌমহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক (অব.) মনিরুল ইসলাম জিঞ্জু, শিক্ষক ইন্তাজ আলী, আয়নাল হক, রাশেদুল ইসলাম রাশেদ, ইউনুস আলী, নারী ইউপি সদস্য শিরিনা খাতুনসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর ফলে দিঘা বাজার ও আশপাশের এলাকার মানুষের ব্যাংকিং সেবা আরও সহজ ও হাতের নাগালে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।#

Tag
আরও খবর