জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চর আমখাওয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং সানন্দবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় চর আমখাওয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, "দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় সংগ্রাম করে এসেছে। আমরা খুন গুমের শিকার হয়েছি, আমরা আয়নাঘর দেখেছি এবং হামলা মামলার শিকারসহ বিএনপি ১৬ বছর নানাভাবে নির্যাতিত হয়েছে। তারপরেও আমরা প্রতিহিংসায় না গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করে যাব।" বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উক্ত আয়োজনে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল ও মৎস্যজীবী দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
১ ঘন্টা ৩ মিনিট আগে
৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪ ঘন্টা ১ মিনিট আগে
১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৬ ঘন্টা ০ মিনিট আগে