বগুড়ার আদমদীঘিতে র্যাব ১২-এর একটি টিম অভিযান চালিয়ে ১শ বোতল নেশাজাতীয় ফেয়ারডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করে আদমদীঘি থানায় সোর্পদ করেছে। গত সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর (বাগজান) গ্রামের নুর ইসলাম বাবুর স্ত্রী সাজেদা বেগম (৫০) ও সিরাজ সরদারের স্ত্রী রাজিয়া বেগম (৬৫)। এ ঘটনায় র্যাব-১২ বগুড়ার নায়েক সুবেদার মেহেদুল হক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, গত সোমবার সন্ধ্যায় বগুড়া র্যাব-১২ এর একটি অভিযানিক টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার রেলওয়ে জংশনের পশ্চিমে সিএনজি স্ট্যান্ডের পপুলার কম্পিউটারের দোকানের সামনে উল্লেখিত দুই নারীকে আটক করার পর তাদের বোরকার ভিতরে অভিনব কায়দায় লুকানো দুজনের নিকট থেকে ৫০ বোতল করে মোট ১শ বোতল ফেয়ারডিল নামক মাদকদ্রব্য উদ্ধার ও তাদের আটক করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানায় গ্রেফতারকৃত দুই নারীকে আদালতে প্রেরন করা হয়েছে।
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ২৪ মিনিট আগে
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ ঘন্টা ১০ মিনিট আগে
৪ ঘন্টা ১০ মিনিট আগে
৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ ঘন্টা ৩০ মিনিট আগে