‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে বগুড়া দই ঘর ও এশিয়া হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সকল খনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত

আগুনে পুড়লো ৫টি দোকানে গোদাম ঘর, প্রায় কোটি টাকার ক্ষতি


সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রাণকেন্দ্র পৌর পয়েন্টএ টিএনটি রোডে মিক্সফোড এর পিছনে থাকা প্রায় পাঁচটি দোকানে গোদাম সহ আশে পাশে দোকানে আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সহ স্থানীয় বাজার ব্যবসায়ী প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন এর মধ্যে প্রায় কোটি টাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।


স্থানীয় জানান, বুধবার (১৫ ফেব্রুয়ারী) ১১টা ৩০ মিনিটের সময় জয় গোপালের লেপ তোষক গোদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে ধিরে ধিরে পাশে থাকা প্রদীব দেবের তৈলের গোদাম, রাজু ইলেকট্রনিক এর গোদাম, রিয়া ট্রেডার্সের গোদাম, ওষুধের দোকান সহ আশে পাশের কয়েকটি দোকান ও গুদাম পুড়ে  ছাই হয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুরের ফায়ার সার্ভিসেস সদস্যারা ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ীদের সাথে নিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।


খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিদুর ইসলাম, থানার অফিসার ইনজার্চ মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মধু সূধন ধর, উপজেলা বিদুৎ অফিসের উপ-প্রকৌশলী আবুল আজাদ পাভেল সহ আরো অনেক প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জগন্নাথপুর বাজারে ৫টি গোদাম পুড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘটনা শুরুতে পুলিশ সহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে দোকানগুলো টিনের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।


সুনামগঞ্জ জেলার ফার্য়ার সার্ভিস উপ-পরিচারক তারেক আহমেদ ভুঁইয়া বলেন, আমরা আগুন লাগার সাথে সাথে প্রথমে একটি ইউনিট কাজ করে পরে আরো দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি জানিয়েছে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।