হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ

*কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার*

কক্সবাজার সদর থানাধীন আলীর জাহাল সিটি কলেজ এলাকায় চাঞ্চল্যকর মো: ইকরাম (৪০) হত্যাচেষ্টা ও গুলিবর্ষণ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাতে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেল ক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির মো: মুবিন (২৭), কক্সবাজার সদর পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।


গত ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত ২১:৩৫ ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন আলীরজাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো: ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় গত ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত মুবিন এজাহারনামীয় ০৩ নম্বর আসামি।


র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদর, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঞ্চল্যকর এই মামলার পলাতক আসামি মুবিন কক্সবাজার সদর থানাধীন লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে র‌্যাব-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag
আরও খবর