যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ্‌র ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সালমান ভক্তরা। 'কাঠেরপুল যুব সংঘ'-এর সহায়তায় রোববার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শতাধিক ভক্তের অংশগ্রহণে এক মিছিল নিয়ে এসে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা জানান, দীর্ঘ সংগ্রামের পর সালমান শাহ হত্যা মামলার কার্যক্রমে গতি এসেছে এবং অন্যতম আসামি ডন ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। তবে মামলার স্বার্থে সালমান শাহ্‌র তৎকালীন স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ আসামি ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, ছাত্তার, সাজু ও ফরহাদকে (রেজভি আহমেদ) অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।

কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, রাজপথে বহু বছর ধরে বিচারের দাবিতে আন্দোলন চললেও আগে কাঙ্ক্ষিত ফল মেলেনি। তিনি প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সালমান ভক্ত তহমিনা বিশ্বাস, সুমি আক্তার, বিজয় মাহমুদ, সাবিক হাসান, রিয়া আক্তার ও পল্লব দাস।

উল্লেখ্য, প্রতিবছর ১৯ সেপ্টেম্বর সালমান শাহ্‌র জন্মদিনে কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেন যশোরের ভক্তরা। একই সাথে মৃত্যুবার্ষিকীতেও মানববন্ধন, মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও তাঁর আসন্ন জন্মবার্ষিকী ঘিরে নানা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।


আরও খবর