টাঙ্গাইলের মধুপুরে চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে 'নজরুল বর্ষ' উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টম্বর) বিকালে চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান মিনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, ম্যানেজিং কমিটির সদস্য হুরমুজ আলী ফকির, চাড়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক চর্চা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
১ ঘন্টা ১৬ মিনিট আগে
১ ঘন্টা ২৬ মিনিট আগে
১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ ঘন্টা ৪৩ মিনিট আগে