যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোঃ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও ‘ডায়াবেটিস সেবা দিবস’ উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ​৬ সেপ্টেম্বর সকাল ৯টায় ক্ষেতলাল ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে সমিতিটির আয়োজনে এসব কর্মসূচির সূচনা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নির্বাচিত রোগীদের প্রশ্নোত্তর পর্ব, স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। ​ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মোঃ আল মামুন। ​সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নাফেউল হাদী মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলী হোসেন শাহ্, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহসান, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. মোঃ নুর আলম সিদ্দিক এবং পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিম। ​অনুষ্ঠানে বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং জাতীয় অধ্যাপক ডা. মোঃ ইব্রাহিমের স্বাস্থ্যসেবায় অসামান্য অবদান স্মরণ করেন। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Tag
আরও খবর