বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী


সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু।


দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ, সাহসিকতা ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এই বলিষ্ঠ নেতাকে কেন্দ্র করে বহুলী জুড়ে তৈরি হয়েছে বিপুল জনউচ্ছ্বাস। স্থানীয় জনগণের দাবির মুখেই তিনি এই প্রার্থিতার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তৃণমূল নেতা-কর্মীরা।

‎​স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু বহুলী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে এক আস্থা ও বিশ্বাসের নাম। দীর্ঘ ১৭ বছরের কঠিন ও প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি কখনো মাঠ ছেড়ে যাননি। চরম জুলুম-নির্যাতনের মুখোমুখি হয়েও রাজপথে আপসহীন থেকে সংগঠনকে সুসংগঠিত রেখেছেন এবং তৃণমূল নেতা-কর্মীদের আগলে রেখেছেন। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে একাধিকবার হামলার শিকার হয়েও পিছিয়ে যাননি তিনি। এমনকি জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রাজপথের প্রথম সারিতে থেকে বীরত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন এই ত্যাগী নেতা।

‎​রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন মানবদরদী হিসেবে দীর্ঘদিন ধরে বহুলী ইউনিয়নের মানুষের সেবা করে যাচ্ছেন এস এম রঞ্জু। ইউনিয়নের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার, মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা নিশ্চিত করা থেকে শুরু করে অসহায়-দরিদ্র মানুষের যে কোনো বিপদে তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে যুবসমাজকে মাদক, অপরাধ ও চাঁদাবাজির পথ থেকে সরিয়ে ক্রীড়ামুখী করতে তিনি নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে আসছেন।

‎​প্রার্থিতার বিষয়ে বহুলী ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষ ও তরুণ প্রজন্ম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের সুখে-দুঃখে যিনি সবসময় পাশে থাকেন, সেই ত্যাগী ও পরীক্ষিত নেতা এস এম রঞ্জু ভাইকেই আমরা বহুলী ইউনিয়নের অভিভাবক ও চেয়ারম্যান হিসেবে পেতে চাই।

‎​একটি যুগোপযোগী ও সুশাসিত ইউনিয়ন গড়ার অঙ্গীকার করে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু বলেন, আমার মূল লক্ষ্য শুধু সাময়িক সমস্যার সমাধান নয় বরং শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, উন্নত নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং তরুণদের কর্মসংস্থান ও ক্রীড়াচর্চার মধ্য দিয়ে বহুলী ইউনিয়নকে একটি আধুনিক স্মার্ট ও মডেল ইউনিয়নে রূপান্তর করা। ইনশাআল্লাহ, বহুলীবাসীর দোয়া ও ভালোবাসা সাথে নিয়ে আমি আমৃত্যু জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই।

আরও খবর